দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের সঙ্গে বাংলাদেশের নতুন করে কূটনৈতিক টানাপোড়েন এবং কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার মধ্যেই দুই দেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক বজায় রাখার আগ্রহ প্রকাশ করেছে নয়াদিল্লি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।
তিনি বলেন, আগামী সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে পরবর্তী দফার কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। দুই দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক চায় ভারত।
তিনি জানান, দুই দেশের মধ্যে বিভিন্ন কাঠামোগত প্রক্রিয়ায় আলোচনা অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের বৈঠক হয়েছে।
পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণব্যবস্থা নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি। জয়সওয়াল বলেন, বিদ্যমান আলোচনার কাঠামোর আওতায় এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত ভারত।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক ভার্চ্যুয়াল সম্মেলন ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ওই সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে তাকে প্রত্যর্পণের দাবি আবারও জানায় ঢাকা।
তবে ওই সম্মেলন থেকে নিজেদের দূরে সরিয়ে নেয় ভারত। দেশটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি আয়োজনের সঙ্গে ভারতের কোনো সম্পৃক্ততা ছিল না। শেখ হাসিনার বক্তব্যকেও সমর্থন করে না নয়াদিল্লি।
যে আই